বিখ্যাত কিছু উক্তি, আপনাকে সফল হতে সাহায্য করবে।


তোমার মনের উপর তোমার নিয়ন্ত্রণ রয়েছে! একমাত্র তুমিই পারো তোমার মনকে এক নিমিষে ভালো করে তুলে সফলতার দ্বারে পৌঁছে যেতে! বাইরের কোনও কিছুই তোমাকে জাগাতে পারবে না যদি নিজে থেকে না জাগো। তাই সকল বাধা উপেক্ষা করে নিজের উপর প্রথমে নিয়ন্ত্রণ নিয়ে আসো- সফলতা তোমার থেকে খুব বেশি দূরে নয়।"

---মার্কাস অরেলাস

"তুমি কোনো কিছু করার জন্য পদক্ষেপ গ্রহণ করলে, যদিও তুমি দেখতে পাচ্ছো না সামনে তোমার জন্য কী অপেক্ষা করছে; তবুও তোমার বিশ্বাস আছে তুমি অবশ্যই সফলতার দ্বারে পৌঁছে যাবে। এটাই হল আত্মবিশ্বাস"।

---মার্টিন লুথার কিং

"যদি তুমি সত্যিই কোনও কিছু করে দেখাতে চাও তবে উপায় আছে একটাই-- তুমি নিজে কাজটি করো"।

---নেপোলিয়ন বোনাপার্ট

"যদি আপনি পরিশ্রমী হতে শেখেন, তবে যে কোনও স্বপ্নই আপনি দেখতে পারেন। আর নিশ্চিত থাকতে পারেন আপনার স্বপ্ন সত্য হবে।"

---হেনরি ফোর্ড

উপরে বর্ণিত চারজন মণীষীর উক্তিই খুবই গুরুত্বপূর্ণ।

আমরা তরুণেরা অনেক সময় জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করতে পারি না। কোনো সময় আমরা ভাবি বড় চাকুরিজীবী হবো, কোনো সময় ভাবি ব্যবসায়ী হবো, আবার কখনো অন্য কিছু করার চিন্তা করি। এভাবে এলোমেলো চিন্তার কারণে আমরা কোনো কিছুই ঠিকমতো অর্জন করতে পারি না। তাই যেকোনো কিছু করার আগে নিজের মনকে স্থির করা, নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনা খুবই জরুরী।

জীবনের লক্ষ্য নির্দিষ্ট করার পর আপনি যদি শতভাগ আত্মবিশ্বাস নিয়ে কঠিন পরিশ্রমের মাধ্যমে কাজটি সম্পন্ন করার চেষ্টা করেন, তবে আপনি অবশ্যই সফল হবেন।

Post a Comment

0 Comments