দুই বন্ধু মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিল। পথে তাদের দুজনের কথা কাটাকাটি হলে এমনকি একজন আরেক জনকে থাপ্পড় মেরে বসে। যে থাপ্পড় খেয়েছিল সে মনে কষ্ট পেলেও মুখেকিছু বলল না। শুধু বালুর মাঝে লিখে রাখলো আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমাকে চড় মেরেছে।
এরপর তারা হাঁটতে থাকল এবং কিছুক্ষন পর একটি খালি জায়গায় একটি ঘর দেখতে পেল। তারা ঠিক করলো সেখানে তারা বিশ্রাম নিবে এবং গোসল করবে। কিন্তু যেই বন্ধুটি চড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে ডুবতে শুরু করে, তখন অপর
বন্ধুটি তাকে বাঁচায়। সেখান থেকে উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখলো "আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে”।
তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করল আচ্ছা, আমি যখন তোমাকে চড় মেরেছিলাম তখন তুমি বালির উপর
লিখেছিলে আর এখন পাথরের উপর লিখলে কেন? উত্তরে সে বলল, যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির উপর লিখে রাখা
উচিৎ, যেন ক্ষমার বাতাস তা সহজেই উড়িয়ে নিয়ে মুছে দিতে পারে।
আর যখন কেউ আমাদের কোন উপকার করে তখন তা পাথরে খোদাই করে রাখা উচিৎ, যেন কোন বাতাসই তা কখনো মুছে দিতে না পারে।
ভালো লাগলে এবং এই রকম আরো পোস্ট পেতে অবশ্যই শেয়ার করে Be Unique24 এর সাথেই থাকুন।

0 Comments