চায়ের দোকানে গিয়ে মাত্র বসেছি।এমন সময়ে রাকিবের আগমন।রাকিব এসে একটা চায়ের অর্ডার দিলো।আমি বললাম,,
---কিরে রাকিব?একা একাই চা খাবি নাকি?আমার জন্যও একটা অর্ডার দে না।
---টাকা কি মগের মুল্লুক পাইছিস?পাঁচটা টাকা রোজগার করতে কতো কষ্ট জানিস?
---যেভাবে বলতেছিস মনে হয় তুই টাকা রোজগার করিস।তুই ও তো তোর বাপের টাকায় চলিস।
----এতো কথা বুঝি না। নিজের টাকায় চা খাও।
এরপর আমি চা খেয়ে বাসার দিকে রওনা হলাম।রাকিব একটা হাড়কিপটে।আমিও জানি ওর থেকে টাকা বের করতে হয়।বাসায় এসে আমি সাদিয়া জান্নাত নামে একটা নতুন ফেসবুক আইডি খুললাম।প্রোফাইল পিকে একটা সুন্দরী ললনার ছবি দিয়ে দিলাম।সবকিছু ঠিক করে রাকিবকে একটা রিকুয়েষ্ট পাঠিয়ে দিলাম।
সারাদিন আর ফেসবুকে ঢুকি নি।সন্ধ্যাবেলা ফেসবুকে ঢুকেই দেখি রাকিব আমার ফেক আইডির রিকুয়েষ্ট একসেপ্ট করেছে।যাক,বেটা তাহলে টোপটা গিলেছে।এখন আমাকে ফাইনাল খেলাটা খেলতে হবে।আমি রাকিবকে ম্যাসেজ দিলাম,,
----হাই হ্যান্ডসাম।
----হ্যালো সুন্দরী।
হারামজাদা লুইচ্চা একটা।যেই একটু হ্যান্ডসাম বললাম ওমনি সুন্দরী ডেকে ফেললো।আমি ম্যাসেজ চালিয়ে গেলাম।
----আপনি তো অনেক কিউট!
----কি বললেন!আহ!একমাত্র আপনিই আমাকে চিনলেন।কোনো মেয়েই কোনোদিন এ কথা বলেনি জানেন।
এভাবে কথা বলতে বলতে আমি রাকিবকে পটিয়ে ফেললাম।রাকিবকে পটানো সহজ হয়েছে কারন ও অনেকটা মেয়ে পাগল।এখন আমরা জান জানুর পর্যায়ে চলে এসেছি।আমি রাকিবকে ম্যাসেজ দিলাম,,
---কি করছো জান?
---এইতো জানু শুয়ে শুয়ে তোমার কথাই ভাবছি।
---ওহ বাবু।তুমি আমাকে এত্ত ভালোবাসো!
----হ্যা জান।আমি তোমাকে খুব ভালোবাসি।
----জান।আসলে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি।কিন্তু কিভাবে বলবো আর তুমিই বা বিষয়টা কিভাবে নেবে।
----আরে তুমি বলোতো কি হয়েছে?নির্দ্বিধায় বলো।
----আসলে বাবু আমার না এক হাজার টাকা লাগবে।বন্ধুদের সাথে একটু বাইরে বেরবো।
----ওহ আচ্ছা এই ব্যাপার।ঠিক আছে তুমি দোকানে গিয়ে বিকাশ নাম্বারটা আমাকে দাও আমি টাকা পাঠিয়ে দিচ্ছি।
---থ্যাংকুউ বাবু।তুমি অনেক ভালো।লাবিউ উম্মা।
অতঃপর আমি বিকাশের দোকানে গিয়ে বিকাশ নাম্বারটা ওকে ম্যাসেজ করে দিলাম।সাথে সাথেই দেখি এক হাজার টাকা চলে এসেছে।আহ!এক হাজার টাকা দিয়ে একমাস দিব্যি চলে যাবে।এসব ভাবতে ভাবতে রাকিবের ম্যাসেজ আসলো,,,
----জানু টাকাটা পেয়েছো?
----হারামজাদা।বন্ধুরা এক টাকা চাইলেও হাজারটা লেকচার শুনিয়ে দাও। আর গার্লফ্রেন্ড চাইতে না চাইতে এক হাজার টাকা দিয়ে দাও। এবার বোঝো ঠেলা।
----ভাই।কেডা তুই?সত্যি কইরা ক কেডা তুই?
---বায় বায় জানু
----ও ভাই কেডা তুই?আমার এক হাজার টাকা দিয়া দে রে ভাই। ও ভাই....
অতঃপর আমি আইডি ডি এক্টিভ করে দিয়ে মনের সুখে গান গাইতে লাগলাম,,"আমারো পরাণে যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমারো পরানে যাহা চায়"
এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে Be Unique24 এর সাথেই থাকুন.. {ধন্যবাদ}
0 Comments