১."আমি পারবো না"!!!😞
আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না?
২. "সব শেষ হয়ে গেছে "!!!💔
আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন?
৩."আমাকে কেউ সাহায্য করে না"!!!😒
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কার এত সময় আছে যে আপনাকে সাহায্য করবে?
৪."আমার চেহারা খারাপ "!!!😈
কখনো মাকাল ফল দেখেছেন? মাকাল ফলের বাইরের চেহারা কিন্তু খুব সুন্দর। তবুও মাকাল ফল কেউ পছন্দ করে না, কারণ তার ভেতর তা কুৎসিত। মাকাল ফলকে দেখেও আপনার অনেক কিছু শেখার আছে
৫. "আমার কপালই খারাপ"!!!😖
কোন আয়নাই কি দেখেছেন??? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন??
৬. "অনেক টাকার দরকার তাহলেই সফল হবো"!!!💰
টাকা হাতে জন্মগ্রহণ করেছেন এমন একজনের নাম বলুন! নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়। পরের টাকায় সাহায্য হতে পারে কিন্তু বড় হওয়া যায় না।
৭."আমি হতাশাই ভুগছি "!!!😌
হতাশা থেকে কত বার বেরোতে চেয়েছেন? নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন, "কেন এমন হল"! কেন আপনার মনের মত করে সবকিছু হয়নি তা কি কখনো ভেবেছেন? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চত বুঝতে পারবেন, নিজের হাতেই নিজেকে আবার গড়তে হবে - নতুন করে - নতুন ভাবে। " কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক,আল্লাহ সবসময় আপনার পাশে আছেন। তাই আজ থেকেই নতুন করে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্ততি নিন।বিশ্বাস করুন, আপনি অবশ্যই জয়ী হবেন.... ইনশাআল্লাহ।
0 Comments