হে আল্লাহর
রাসুল (সাঃ)আমি আপনাকে কয়েকটি
প্রশ্ন করব।
নবী সাঃ বললেন, বলুন। সে সময় নবী
মুহাম্মদ (সাঃ) এর দরবারে প্রখ্যাত
সাহাবী খালিদ
ইবনে ওয়ালিদ ও উপস্থিত ছিলেন।
১. হে আল্লাহর রাসুল, আমি
অভাবমুক্ত
হতে চাই।
উ: অল্পে তুষ্ট থাকার চরিত্র অবলম্বন
করো।
২.আমি সবচেয়ে বড় আলেম হতে চাই।
উঃ তাকওয়া অবলম্বন করো।
৩. আমি সম্মানিত হতে চাই।
উঃ মাখলুখের সামনে হাত পাতা বন্ধ
করে দাও।
৪. আমি ভালো মানুষ হতে চাই।
উঃ মানুষের উপকার করো।
৫. আমি ন্যায় পরায়ন হতে চাই।
উঃ নিজের জন্য যা পছন্দ করো,অপরের
জন্যও
তা পছন্দ করার চরিত্র সৃষ্টি করো।
৬. আমি শক্তিশালী হতে চাই।
উঃ আল্লাহর উপর ভরসা করো।
৭. আমি আল্লাহর দরবারে বিশেষ
মর্যাদার অধিকারী হতে চাই ।
উঃ বেশী বেশী যিকির করো।
৮. আমি জিবীকায় স্বচ্ছলতা কামনা
করি।
উঃ সবসময় অজু সহকারে থাকো।
৯. আমি যখনই দুয়া করবো তাই যেনো
কবুল হয়।
উঃ হারাম খাওয়া বর্জন করো।
১০. আমি ইমানের পরিপূর্নতা কামনা
করি।
উঃ চরিত্রকে ভালো করে নাও।
১১. কিয়ামতের দিন গুনাহ থেকে
পবিত্র হয়ে আল্লাহর সাথে মিলিত হতে
চাই।
উঃ গোসল ফরজ হওয়ার সাথে সাথে
গোসল করে ফেলো।
১২. গুনাহ কমাতে চাই।
উঃ আল্লাহর সমীপে বেশী বেশী ক্ষমা
প্রার্থনা
করো।
১৩. কিয়ামতের দিন নুরান্বিত হয়ে
উঠতে চাই।
উঃ জুলুম করা ছেড়ে দাও।
১৪. আমি কামনা করি আল্লাহ আমার
উপর রহমত বর্ষন করুন।
উঃ তুমি আল্লাহর বান্দাদের উপর দয়া
করো।
১৫. আমি চাই আল্লাহ আমার দোষ-
ত্রুটি গোপন রাখুন।
উঃ তুমি মানুষের দোষ- ত্রুটি গোপন
রাখো।
১৬. আমি লাঞ্ছনা থেকে রক্ষা
পেতে চাই।
উঃ ব্যভিচার থেকে বেঁচে থাকো।
১৭. আমি আল্লাহ ও তার রাসুলের
প্রিয় পাত্র হতে চাই।
উঃ যারা আল্লাহ ও তার রাসুলের
প্রিয়জন, তুমি তাদেরকে প্রিয় বানিয়ে
নাও।
১৮. আমি আল্লাহর অনুগত হতে চাই।
উঃ যথাযথভাবে ফরজসমূহ আদায় করতে
থাকো
১৯. আমি ইহসানের অধিকারী হতে
চাই।
উঃ এমনভাবে ইবাদত করো, যেন তুমি
তাকে দেখছো অথবা তিনি তোমাকে
দেখছেন।
২০. হে আল্লাহর রাসুল কোন জিনিস
গুনাহতে মাফ করিয়ে দেয়?
উঃ চোখের পানি, বিনয় ও রোগ।
২১. কোন জিনিষ জাহান্নামের
আগুনকে ঠান্ডা করে দেয়?
উঃ দুনিয়ার বিপদ- আপদে ধৈর্য্য ধারন।
২২. কোন জিনিষ আল্লাহর রাগকে
ঠান্ডা করে দেয়?
উঃ গোপনে দান করা আর আত্মীয়তার
সম্পর্ক বজায় রাখা।
২৩. সবচেয়ে বড় মন্দ কি?
উঃ অসচ্চরিত্রতা ও কৃপণতা।
২৪. সবচেয়ে বড় সদগুন কি?
উঃ উত্তম চরিত্র, বিনয় ও ধৈর্য্য ।
২৫. আমি আল্লাহর রাগ থেকে রক্ষা
পেতে চাই।
উঃ মানুষের উপর রাগ করা ছেড়ে দাও।
আল্লাহ তায়ালা সমস্ত উম্মতকে এই
হাদীসের উপর আ’মাল করার
তাওফীকদান করুন। আমিন..(আল্লাহ
উত্তম প্রতিদান দান
করুন)
0 Comments