♦আউটসোর্সিং... কি??
♦অনলাইন ইনকাম কি??
♦আসলেই কি অনলাইন থেকে ইনকাম করা যায়?
♦নাকি সব ভুয়া?
♦আর কিভাবেই বা অনলাইন ইনকাম করবো?
♦কোনটি কাজ করলে ধরা খেতে হবেনা?
♦কোন কাজে ইনকাম বেশি হবে?
♠এগুলো সহ হাজারও রকমের প্রশ্ন আমাদের মাথায় ঘোরে... কিভাবে কি করবো আমি তো কিছুই জানিনা ইত্যাদি, ইত্যাদি.. তাহলে চলুন দেরি না করে জেনে নেযা যাক, আউটসোর্সিং কি, আসলেই কি অনলাইন থেকে ইনকাম করা যায় নাকি ভুয়া, আর হলেও কিভাবে ইনকাম করবেন, কোনটিতে বেশি ইনকাম সব আজ আপনাদের জানাবো।
♣আউটসোর্সিং কি?
♠এর উত্তর হলো:- (সহজ ভাষায় বোঝানোর জন্য) কোন কাজ অনলাইনের মাধ্যমে করে সেই কাজের বিনিময়ে ইনকাম করাই হচ্ছে আউটসোর্সিং, সেটা কাছের কোন কাজ হোক কিংবা অনেক দুরের, দেশের হোক বা বিদেশের, ইনকাম টাকা হোক কিংবা ডলার। আশা করি বুঝতে পারছেন।
♣ অাউটসোর্সিংকেই মূলত অনলাইন ইনকাম বলা হয়, যার সংজ্ঞা আগেই জেনেছেন।
♣ অনলাইন থেকে কি সত্যিই ইনকাম করা যায় নাকি ভুয়া?
♠ এর উত্তর হলো অনলাইন থেকে যেমন ইনকাম করা যায় ঠিক তেমনি ফাঁদে পড়ার সম্ভাবনাও অনেক। যে কাজ যত ভালো সে কাজের নকল বা ভুয়া সাইটও তত বেশি, অনেকেই এই ফাঁদ এ পা দিয়ে হয়তো বলে যে এসব ইনকাম করা যায়না, ইত্যাদি, ইত্যাদি। কিন্তু আসলেই অনলাইন থেকে ইনকাম করা সম্ভব, এমনকি তা অফিসিয়ালি ইনকামের চেয়েও অনেক বেশি, কি বিশ্বাস হচ্ছেনা?? তাহলে পোস্টটি শেষ পর্যন্ত পড়ে দেখুন।
♣কিভাবে ইনকাম করবেন?
অনলাইনে ইনকাম করার অনেক মাধ্যম রয়েছে, কিন্তু রিয়েল ইনকাম করার চেয়ে এখন ভুয়া পদ্ধতিই বেশি, তাই অনেকেই না জেনে না বুঝে সেগুলাতে পা দিচ্ছে, এমনকি ইনভেস্ট করে শেষে ধরা খাচ্ছে, তাই যা কিছু করবেন প্রুভ সহ জেনে বুঝে করবেন।
♣এখন আপনার প্রশ্ন হতে পারে কোন কাজে ধরা খেতে হবেনা?
♠এর উত্তর যানার পূর্বে আপনাকে একটি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে তা হলো আপনার ধৈর্য্য, কারণ হঠাৎ করেই অনলাইন থেকে ইনকাম করা সম্ভব নয়, হইলে সবাই অনলাইন ইনকাম করে কোটিপতি হইতো, কিন্তু সবাই তা পারেনা, কারণ তাদের ধৈর্য্য নেই, অনলাইন ইনকামের ক্ষেত্রে অনেক ধৈর্য্যের পরিক্ষা দিতে হবে।
ধরুন আপনি একটি স্বর্ণের খনি খনন করছেন, কিন্তু তিনভাগের দুইভাগই খনন করে বললেন যে আমি আর খনন করতে পারবোনা কিছুই পাচ্ছিনা, তাহলে কি আপনি সেই স্বর্ণ পাবেন? কখনওই না, এর জন্য আপনাকে সম্পূর্ণ খনি খনন করতে হবে। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ঠিক এটাই করে অনেকদূর পর্যন্ত এগিয়ে এসে, পরে বলে কিছুই পাইনা সব ভুয়া, আর করবোনা, আরে বাছা! আর একটু ধৈর্য্য ধর, সাফল্য তো তোর জন্য অপেক্ষা করছে। তাই অনলাইন ইনকাম করতে চাইলে আপনাকে প্রচুর ধৈর্য্য ধারণ করতে হবে, যারা টপ ধনী, তারা এমনি এমনি হয়নি, অনেক বাধা ঝড়ের মাঝেও ধৈর্য্য ধরে কাজ চালিয়ে গেছে, ওইদিকে আর না যাই, চলুন জেনে নেয়া যাক কোন কাজে ধরা খেতে হবেনা।
১. ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট।
২. সফটওয়্যার ডেভেলপমেন্ট।
৩. গ্রাফিক্স ডিজাইন।
৪. ইউটিউবিং।
৫. ব্লগিং।
এছাড়াও অনেক ইনকাম পদ্ধতি রয়েছে সবগুলাতো বলা সম্ভব না তাই এই কয়টি সম্পর্কে জেনে নিন, আর হ্যা আপনারা কোনকিছু সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে, অথবা আমাকে মেসেজ করতে পারেন।
♣কোন কাজে ইনকাম বেশি?
♠ যে কয়টি বিষয় বললাম এগুলোতেই মূলত বেশি ইনকাম, তাছাড়াও অনেক ইনকামের মাধ্যম আছে সেগুলো থেকেও ইনকাম সম্ভব। চলুন এগুলো সম্পর্কে আগে জেনে নেয়া যাক।
১. ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট।
অনলাইন মার্কেটপ্লেসে সবথেকে প্রোফিটাবল, বেশি ইনকামের মাধ্যম হলো ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট।
একটি ওয়েব ডেভেলপার প্রতিটি ওয়েব ডেভেলপ্ড করার বিনিময়ে মিনিমাম, ১০০ থেকে ২০০ ডলার ইনকাম করে, যা করতে তাকে ২-৩ ঘন্টা পর্যন্ত লাগতে পারে। ২-৩ ঘন্টায় ১০-২০ হাজার টাকা অনায়াসে ইনকাম, কি বুঝলেন? অফিসিয়ালির থেকেও বেশি ইনকাম কিভাবে? কিভাবে একজন ওয়েব ডেভেলপার হবেন? এ সম্পর্কে জানতে আমার সাইটে চোখ রাখুন, এ নিয়ে একটি ফুল টিউটোরিয়াল দিব।www.beunique24.tk
২. সফটওয়্যার ডেভেলপমেন্ট।
ওযেব ডেভেলপমেন্ট এর সাথে সাথে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর ও প্রচুর ডিমান্ড।
৩. গ্রাফিক্স ডিজাইন।
ওয়েব এবং সফটওয়্যার তৈরির ক্ষেত্রে ডিজাইন প্রয়োজন, বিভিন্ন কোম্পানির লোগো ডিজাইন তৈরি করতে গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন, তাই গ্রাফিক্স ডিজাইনারেরও কদর অনেক বেশি।
৪. ইউটিউবিং।
আজকাল ইউটিউবিং করে প্রচুর ইনকাম করছে অনেকেই। এতে নিজে মজা পাওয়া, অন্যকে মজা দেয়া, কিছু শেখানোর পাশাপাশি ইনকামও করছে প্রচুর। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন এ নিয়ে Be Unique24 সাইটে ফুল টিউটোরিয়াল দিব, এজন্য সাথেই থাকুন।
৫. ব্লগিং।
আপনি যদি লিখালিখি করতে ভালোবাসেন, কোন গল্প, কবিতা, এবং মানুষকে শিক্ষামুলক কিছু উপহার দিতে পারেন, তাহলে এর মধ্য দিয়েও আপনি ভালো একটা প্রোফিট পেতে পারেন। কিভাবে আপনি ফ্রিতেই ব্লোগিং করে ইনকাম করবেন, এ সম্পর্কে আমি একটা টিউটোরিয়াল দিব। দেখে নিবেন।
বর্তমান ফেসবুক ছাড়া মানুষ পাওয়া মুশকিল। তেমনি ওয়েবসাইট না থাকলে কোন কোম্পানি বা মানুষকে কল্পনাও করা যায়না.. তাই দেশে বিদেশে এখন ওয়েব ডেভেলপারের কদর অনেক বেশি। আপনি সবচেয়ে বেশি ইনকাম করতে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন। এজন্য আপনাকে Html, Css, Java Script, Php এগুলো শিখতে হবে, শিখতে ভালো কোন আইটি ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন। এ সম্পর্কে একটি টিউটোরিয়াল দিব.. তা পেতে এবং আরও ভালো ভালো টিউটোরিয়াল পেতে আমাদের Be Unique24 সাইটের সাথেই থাকুন। ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও শেখার সুযোগ করে দিন। {ধন্যবাদ}

0 Comments