আপনার প্রিয় মানুষটি কি এখন আপনাকে অবহেলা করছে?? তাহলে জেনে নিন..

যে মানুষটার টেক্সটের রিপ্লাইটা তুমি সবার আগে দাও আর সেই মানুষটাই তোমার সকালে করা টেক্সটের রিপ্লাই রাতে দিচ্ছে?

.

তোমার সব ফিলিংস যাকে ঘিরে তার কোন ফিলিংসেই নাই তোমার জন্য?

.

যাকে ভেবে তুমি প্রত্যেকদিন ঘুমুতে যাও সে তোমার গুড নাইট টেক্সটেও হুম বলে রিপ্লাই দেয় আবার কখনো সীন করে রিপ্লাইটাও দেয়না?

.

নামাজের পরে প্রত্যেকটা মোনাজাতে যার কথা তোমার অটোমেটিকেলিই মনে পরে যায়, তার মোনাজাতে তো দূরের কথা সে তোমার নামটাই মনে করতে চায়না?

.

যাকে ডেডিকেট তোমার এত এত পোস্ট, তার কোন পোস্টেই নেই তুমি?

.

তুমি প্রত্যেকদিন যার খবর নিচ্ছো , যে মানুষটা ভালো থাকলে তুমিও ভালো থাকো, যে মানুষটা অসুস্থ হলে তুমিও পাগলের মতো ছটপট করতে থাকো, সেই মানুষটা তুমি বেঁচে আছো কিনা, মরে গেছো কখনোই খবর নেয়না?

.

তুমি অসুস্থ জেনেও কি তোমার সবথেকে প্রিয় ভালোবাসার মানুষটা হু কেয়ার ভাব নিয়ে ইগনোর করে যায়?

.

যদি এগুলো তোমার সাথে ঘটে থাকে তাহলে থেমে যাও। পাগলামি তো অনেক হয়েছে আর কতো?

একটা কথা কি মরা গাছে পানি দিলেও আশা রাখা যায় সেই গাছটা একদিন না একদিন জীবিত হবে কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যেটা কখনোই এক পাক্ষিকভাবে হয়না, ভালোবাসাটা সম্পুর্ন দুজনের মনের ফিলিংসের উপর ডিপেন্ড করে।

.

তোমার মনে হাজারো রকমের ফিলিংস থাকলেও অপর পাশের মানুষটার মনে যদি তোমার জন্য কোন ফিলিংস না থাকে তাহলে কোনদিন ও সেই ভালোবাসা পূর্ণতা পাবেনা, তুমি কোনদিন ও তোমার ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবেনা। তবে একটা জিনিস খুব ভালোভাবেই পাবে, সেটা কি জানো?

.

সেটা হচ্ছে অদ্ভুত এক কষ্ট, যে কষ্টের কথা তুমি কাউকে বলতে পারবেনা, মন খুলে একটু কান্নাও করতে পারবেনা।

এই অদ্ভুত কষ্টটা ভীষণ ভয়ংকর, দিনের পর দিন ভিতরটা জ্বলতে থাকবে আর একটু একটু করে তোমার কলিজা, হৃদপিন্ডটা ছাই হতে থাকবে আর একটা সময় তুমি পুরোটাই ছাইয়ে পরিণত হবে....

Post a Comment

0 Comments