-ইসলামের প্রথম খলীফা (দেশ প্রধান শাশক) হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) ফজরের নামায আদায় করে প্রায় একাকি মরুভূমির দিকে গমন করতেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে শহরে ফিরে আসতেন।
হযরত ওমর (রাঃ) তার প্রত্যেহ এরুপ গমনের দৃশ্য দেখে আশ্চার্যান্বিত হলেন। তাই একদিন ফজরের সালাতের পর হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) যখন বের হলেন, তখন তিনি গোপনে তাঁকে অনুসরণ করতে লাগলেন।
অতঃপর তিনি একটি ঢিলার পিছনে লুকিয়ে থাকলেন ও আবু বকর (রাঃ) কে একটি পুরাতন তাঁবুতে প্রবেশ করতে দেখলেন। তিনি (আবু বকর সিদ্দিক রাঃ) সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বের হয়ে গেলেন।
অতঃপর হযরত ওমর (রাঃ) ঢিলার আড়াল থেকে বের হয়ে উক্ত তাঁবুতে প্রবেশ করলেন। সেখানে তিনি এক অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন, যার কয়েকটি শিশু সন্তান রয়েছে। তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কে আসে?
মহিলা বলল, আমি তাকে চিনি না।যানি শুধু তিনি একজন মুসলমান। প্রতিদিন সকালে তিনি আমাদের কাছে আসেন। অতঃপর আমাদের গৃহ পরিস্কার করে দেন, আঁটা পিষে দেন এবং গৃহপালিত পশুগুলির দুগ্ধ দোহন করে দেন, অতঃপর তিনি চলে যান।
বিস্ময়াভিভুত হযরত ওমর (রাঃ) বেরিয়ে আসলেন এবং বললেনঃ হে ভাই আবু বকর সিদ্দিক!
পরবর্তী খলীফাদের (দেশ প্রধান শাশক) আপনি কত সুন্দর ই না, দায়িত্ব শিখিয়ে দিলেন!!! (তারীখুল খোলাফা ৩২২)
.
#সুবহানাল্লাহ💜

0 Comments