নিজেকে পরিবর্তন করতে হলে আগে, কথার ধরণ পাল্টাতে হবে।

✖ ১. আপনি কিছুই জানেন না। ➯ ✔ ১. আপনি অনেক কিছু জানেন।

✖ ২. আমি সবার চেয়ে বেশি জানি। ➯ ✔ ২. অনেকেই আমার চাইতে বেশী জানেন।

✖ ৩. আপনি মিথ্যা বলেছেন । ➯ ✔ ৩. আপনার কথা ঠিক নয়।

✖ ৪. আপনি বাজে কথা বলছেন। ➯ ✔ ৪. আপনার কথা যুক্তি সংগত নয়।

✖ ৫. আপনি কিছুই করেননি। ➯ ✔ ৫. আপনি আরো অনেক কিছু করতে পারতেন।

✖ ৬. এখন কথা বলার সময় নেই। ➯ ✔ ৬. আপনার সাথে পরে কথা বলবো।

✖ ৭. আমাকে জায়গা দিন। ➯ ✔ ৭. দয়া করে আমাকে একটু জায়গা দেবেন কি ?

✖ ৮. তার কথা মিথ্যা। ➯ ✔ ৮ তিনি ঠিক বলেননি ।

✖ ৯. আসুন / আসবেন। ➯ ✔ ৯. দয়া করে আসবেন কি ?

✖ ১০. আমি ভুল করিনি। ➯ ✔ ১০. আমার ভুল হতে পারে।

✖ ১১. আমাকে ছাড়া একাজ হতো না। ➯ ✔ ১১. একাজে আমরা চেষ্টা করেছি।

✖ ১২. এই যে কয়টা বাজে ? ➯ ✔ ১২. দয়া করে সময়টা বলবেন কি ?

✖ ১৩. আমার সাথে দেখা করুন। ➯ ✔ ১৩. দয়া করে একটু আসবেন কি ?

✖ ১৪. কাজটা খারাপ হয়েছে। ➯ ✔ ১৪. কাজটা আরো ভালো করা যেতো ।

✖ ১৫. আমি যা বলছি , সেটাই ঠিক। ➯ ✔ ১৫. আপনার মত / পরামর্শ কি ?

✖ ১৬. তোমার কাজ ভালো । ➯ ✔ ১৬. আমরা তোমাকে নিয়ে গর্বীত।

✖ ১৭. তোমার কাজটা মন্দ নয়। ➯ ✔ ১৭.তোমরা কাজটি প্রশংসনীয়।

✖ ১৮. একাজ তুমি পারবেনা। ➯ ✔ ১৮ তোমার পক্ষে এ কাজ করা সম্ভব।

✖ ১৯. তোমার নাম? ➯ ✔ ১৯. তোমার সুন্দর নামটি কি ?

✖ ২০. ভোলো তো ! ➯ ✔ ২০ . আপনি ভালো আছেন।

✖ ২১. সেলাম ! ➯ ✔ ২১. আসসালামু আলাইকুম।

✖ ২২. ওয়ালেকুম সালাম । ➯ ✔ ২২. ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ।

✖ ২৩. হ্যালো! ➯ ✔ ২৩. আসসালামু আলাইকুম।

✖ ২৪. আমি অন্যদের চেয়ে খারাপ নই। ➯ ✔ ২৪ . আমাকে আরো ভালো হতে হবে।

✖ ২৫. কেউই জানেনা। ➯ ✔ ২৫. আসুন আমরা জানার চেষ্টা করি।

✖ ২৬. আপনার বাড়ি কোথায় ? ➯ ✔ ২৬. আপনার পরিচয়টা জানতে পারি কি?

✖ ২৭. এ - তো কিছুই হয়নি। ➯ ✔ ২৭. আরো সুন্দর হতে পারতো ।

✖ ২৮. আমার সাথে এসো। ➯ ✔ ২৮. আমার সাথে যাবে কি ?

✖ ২৯. আমি করবো। ➯ ✔ ২৯.ইনশাল্লাহ আমি করবো।

✖ ৩০. ব্যাপারটা ঝুঁকিপূর্ণ। ➯ ✔ ৩০. এটা একটা সুযোগ।

✖ ৩১. এতে অনেক সমস্যা আছে। ➯ ✔ ৩১. এটা একটা চ্যালেঞ্জ।

✖ ৩২. আমি এ ব্যাপারে নিশ্চিত । ➯ ✔ ৩২. আমি এ ব্যাপারে আগ্রহী।

✖ ৩৩. আমার কাজ এরকমই। ➯ ✔ ৩৩. আমি আরো ভালো করার চেষ্টা করছি।

✖ ৩৪. আমি কোনো সহানুভূতি পাইনি। ➯ ✔ ৩৪. আমি আপনার সহানুভুতি কামনা করি।


✖ ৩৫. এরকম ভুলচুক হয়ই। ➯ ✔ ৩৫. এ ভুলের জন্য আমি দুঃখিত।

Post a Comment

0 Comments