প্রথম অধ্যায়: জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরসমূহ।
ডেটা বা উপাত্ত কী?
সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাউয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমুহকে ডেটা বা উপাত্ত বলে। অন্যভাবে বলা যায়- তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত।
তথ্য কী?
তথ্য হল কোন প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। অন্যভাবে বলা যায়- ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য। তথ্য দ্বারা কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে পুর্নাঙ্গ ধারণা পাওয়া যায়।
তথ্য প্রযুক্তি কী?
তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরন, পরিবহন, বিতরন ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি।
যোগাযোগপ্রযুক্তি কী?
একস্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্য ভাবে তথ্য আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তিই হচ্ছে যোগাযোগ প্রযুক্তি । অন্যভাবে বলা যায়, ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে। যেমনঃ টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি।
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কী?
বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যেমে একে অপরকে সেবা প্রদান করে থাকে ।
ই-মেইল কী?
ই-মেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল । অর্থাৎ ইলেক্ট্রনিক যন্তপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান-প্রদান করার পদ্ধতি হচ্ছে ই-মেইল।
ভিডিও কনফারেন্সিং কী?
বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে ব্যক্তিবর্গ কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে ভিডিও এর যুগপৎ উভমুখী স্থানান্তরের মাধ্যমে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো ভিডিও কনফারেন্সিং। স্কাইপী , ফেসবুক মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে খুব সহজেই ভিডিও কনফারেন্সিং করা যায়।
টেলিকনফারেন্সিং কী?
বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি যেমন টেলিফোন, মোবাইল ইত্যাদি ব্যবহার করে সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো টেলিকনফারেন্সিং।
আউটসোর্সিং কী?
কোন প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং।
ফ্রিল্যান্সিং কী?
কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি না করে, স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজ করাকে বলা হয় ফ্রিল্যান্সিং।
দূরশিক্ষণ বা ডিসটেন্স লার্নিং বা ই-লার্নিং কী?
শিক্ষা গ্রহনের জন্য কোন শিক্ষার্থীকে গ্রাম থেকে শহরে কিংবা একদেশ থেকে অন্য দেশে যেতে হয় না। অপরদিকে শিক্ষকও ঘরে বসেই শিক্ষা দান করতে পারে। এমনকি একজন শিক্ষার্থী অনলাইনেই পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারে এবং ঘরে বসেই ফলাফল দেখতে পারে। এতে সময়, অর্থ, পরিশ্রম সাশ্রয় হয়। এই ধারণাকে বলা হয় দূরশিক্ষণ বা ডিসটেন্স লার্নিং বা ই-লার্নিং।
টেলিমেডিসিন কী?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোন ভৌগলিক ভিন্ন দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক , রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়।
অফিস অটোমেশন কী?
তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রমের (প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি ও সংরক্ষন, কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে অভ্যন্তরীন ও বহিঃযোগাযোগ ইত্যাদি) বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায়। এই ধরণের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন।
স্মার্ট হোম বা হোম অটোমেশন কী?
স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং এর সাহায্যে যেকোনো স্থান থেকে কোন বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, বিনোদন সিস্টেমসহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট হোমকে হোম অটোমেশন সিস্টেমও বলা হয়।
ই-কমার্স কী?
ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওয়ার্ক এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় বা লেনদেন হয়ে থাকে। কিছু ই-কমার্স প্লাটফর্ম এর উদাহরণ- alibaba.com, amazon.com, daraz.com.bd rokomari.com ইত্যাদি। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে।
ভার্চুয়াল রিয়েলিটি কী?
হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোন একটি পরিবেশ বা ঘটনার বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রুপায়ন হল ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে তৈরি ও উপস্থাপন করা হয়,যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কৃত্তিম উপায়ে যদি কোন যন্ত্রকে সেভাবে চিন্তা ভাবনা করানো যায়, তখন সেই যন্ত্রের বুদ্ধিমত্তাকে কৃত্তিম বুদ্ধিমত্তা বলে।
রোবটিক্স কী?
প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবোটিক্স বলা হয়।
রোবট কী?
রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরণের ইলেকট্রো-মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা স্বয়ংক্রিয়ভাবে বা কোন ব্যক্তির নির্দেশে কাজ করতে পারে। এটি তৈরী হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে।
এক্সপার্ট সিস্টেম কী?
এক্সপার্ট সিস্টেম হলো কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি সিস্টেম যা মানুষের চিন্তা ভাবনা করার দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে একত্রে ধারণ করে। যা মানব মস্তিস্কের মত পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সর্বোচ্চ সাফল্য লাভের উদ্দেশ্যে সিদ্ধান্ত নিতে পারে।
ক্রায়োসার্জারি কী?
ক্রায়োসার্জারি হল এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে। গ্রিক শব্দ ‘ক্রায়ো’ অর্থ বরফের মতো ঠাণ্ডা এবং ‘সার্জারি’ অর্থ হাতের কাজ। ক্রায়োসার্জারিকে অনেক সময় ক্রায়োথেরাপিও বলা হয়।
বায়োমেট্রিক্স কী?
বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যা দ্বারা কোন ব্যক্তির গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা হয়।
বায়োইনফরমেটিক্স কী?
বায়োইনফরমেটিক্স হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে বায়োলজিক্যাল ডেটা এনালাইসিস করা হয়। বায়োইনফরমেটিক্সে যে সব ডেটা ব্যবহৃত হয় তা হলো ডিএনএ, জিন, এমিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড ইত্যাদি।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী DNA খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং-কে জেনেটিক মডিফিকেশন (genetic modification/manipulation-GM) ও বলা হয়।
ন্যানো টেকনোলজি কী?
পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞানকে ন্যানো টেকনোলজি বলে।
প্লেজিয়ারিজম কী?
কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হল প্লেজিয়ারিজম।
ফিশিং(Phishing) কী?
ইন্টারনেট ব্যবস্থায় কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে ফিশিং বলে। প্রতারক তাদের শিকারকে কোনোভাবে ধোঁকা দিয়ে তাদের ওয়েবসাইটে নিয়ে যায়। ঐ ওয়েবসাইটটি সংশ্লিষ্ট ব্যবহারকারীর ইমেইল, ব্যাংক বা ক্রেডিট কার্ডের আসল ওয়েবসাইটের চেহারা নকল করে থাকে। ব্যবহারকারীরা সেটাকে আসল ওয়েবসাইট ভেবে নিজের তথ্য প্রদান করলে সেই তথ্য প্রতারকদের হাতে চলে যায়.
ভিশিং(Vishing) কী?
মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং বা ভয়েস ফিশিং বলা হয়। যেমনঃ ফোনে লটারী বিজয়ের কথা বলে এবং টাকা পাঠানোর কথা বলে ব্যক্তিগত তথ্য নেওয়া।
স্পুফিং কী?
স্পুফিং শব্দের অর্থ হলো প্রতারনা করা, ধোঁকা দেওয়া। নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়াকর্কে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।
হ্যাকিং কী?
সাধারণত হ্যাকিং একটি প্রক্রিয়া যার মাধ্যমে কেউ কোন বৈধ অনুমতি ব্যতীত কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলা হয়।
ডিজি
স্প্যামিং কী?
ই-মেইল একাউন্টে প্রায়ই কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরণের ই-মেইলকে সাধারণত স্প্যাম মেইল বলে। যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোন একটি ইমেইল অ্যাড্রেসে শতশত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে সার্ভারকে ব্যস্ত বা সার্ভারের পারফর্মেন্সের ক্ষতি করে বা মেমোরি দখল করে, তখন এই পদ্ধতিকে স্প্যামিং বলে।
সাইবারক্রাইম কী?
ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংঘটিত হয় তাদেরকে সাইবার ক্রাইম বলে।
Q. তথ্য প্রযুক্তি কাকে বলে?
A. তথ্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে।
Q. যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
A. ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে।
Q. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
A. যেকোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে।
Q. বিশ্বগ্রাম কাকে বলে?
A. বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা যার আনুষাঙ্গিক সকল কিছুই ইন্টারনেট তথা যোগাযোগ প্রযুক্তির মধ্যে বিদ্যমান।
Q. টেলিকনফারেন্সিং কাকে বলে?
A. ভিন্ন ভৈাগোলিক দূরত্বে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে টেলিকমিউনিকেশন ব্যবস্থায় তথ্য আদান-প্রদানকে টেলিকনফারেন্সিং বলে।
Q. ভিডিও কনফারেন্সিং কাকে বলে?
A. টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং ভিডিও এর যুগপৎ উভমুখী স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে।
Q. বুলেটিন বোর্ড কাকে বলে?
A. ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ব্যবস্থা যাতে একটি শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটার টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত করার পদ্ধতিকে বুলেটিন বোর্ড বলে।
Q. এক্সপার্ট সিস্টেম কাকে বলে?
A. কোনো বিষয়ের উপর বিশাল তথ্য সংগ্রহ করে ঐ বিষয়ের উপর যেকোনো প্রশ্ন করে কম্পিউটার থেকে জেনে নেওয়ার ব্যবস্থাকে এক্সপার্ট সিস্টেম বলে।
Q. রিজার্ভেশন সিস্টেম কাকে বলে?
A. রিজার্ভেজন সিস্টেম হলো ইলেকট্রনিক উপায়ে আসন বিন্যস্ত করা।
Q. ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কাকে বলে?
A. আধুনিক কম্পিউটার ব্যবস্থায় টেলিফোন ও ডেটা নেটওর্য়াকের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে দ্রুত অর্থ স্থানান্তর করার প্রদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে।
Q. ডিজিটাল টেলিফোন কাকে বলে?
A. ডিজিটাল ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল টেলিফোন সার্ভিস ও সিস্টেমের সুবিধা সংবলিত ফোনই ডিজিটাল টেলিফোন।
Q. মোবাইল ফোন কি?
A. যোগাযোগের আরেকটি সহজ মাধ্যম হলো মোবাইল ফোন। মোবাইল ফোন বা সেলুলার ফোন বা হ্যান্ড ফোন তারবিহীন টেলিফোন বিশেষ। মোবাইল শব্দের অর্থ ‘ভ্রাম্যমাণ’ বা ‘স্থানান্তরযোগ্য’।
Q. ইলেকট্রনিক মেইল কি?
A. ইলেকট্রনিক মেইল কে সংক্ষেপে ই-মেইল বলা হয়। কম্পিউটার বা স্মার্ট ফোনের মাধ্যমে একজন বার্তা প্রেরকের নিটক হতে এক বা একাধিক প্রাপকের কাছে কোনো বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময়ের প্রদ্ধতিকে ই-মেইল বলে।একটি ই-মেইল অ্যাড্রেসের দুটি অংশ থাকে যার প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচয় এবং শেষাংশটি ডোমেইন নেম হিসেবে পরিচিত।
Q. জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কাকে বলে?
A. জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এমন একটি সিস্টেম যা প্রাকৃতিক সম্পদ, ভূমি, পরিবেশ তথা ভৌগোলিক অবকাঠামো ও পারিপার্শ্বিক বিষয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও সংগঠন করতে পারে।
Q. ভিডিও টেক্সট কাকে বলে?
A. টেলেক্স ব্যবহার করে আদান-প্রদান করা তথ্যকে টেলিভিশন, কম্পিউটার বা যেকোনো ভিডিও ডিসপ্লে ইউনিটে প্রদর্শিত রূপকে ভিডিও টেক্সট বলে।
Q. আউটসোর্সিং কাকে বলে?
A. ইন্টারনেটের মাধ্যমে নির্দিষ্ট সময়ে ও অর্থের বিনিময়ে দেশে বা বিদেশের কোনো নির্দিষ্ট কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার পদ্ধতিকে আউটসোর্সিং বলে।
Q. ফ্রিল্যান্সিং কাকে বলে?
A. অনলাইন আউটসোন্সিং-এর সাথে জড়িয়ে থাকা আরেকটি শব্দ হলো ফ্রিল্যান্সিং। আর যারা আউটসোর্সিংয়ের কাজ করেদেন তাদের কে ফ্রিল্যান্সার বলে।
Q. ই-লার্নিং কি?
A. ইলেক্ট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষাই হচ্ছে ই-লার্নিং। ই-লার্নিং পদ্ধতিতে যে কোনো সময় যে কোনো স্থানে জানা বা শিক্ষা উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করা যায়।
Q. ই-বুক কি?
A. ই-বুক হলো প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সন যেটি কম্পিউটার বা বিশেষভাবে ডিজাইনকৃত কোন বহনযোগ্য ডিভাইসে পাঠ করা যায়।
Q. টেলিমেডিসিন কাকে বলে?
A. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোনো ভেীগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে।
Q. অফিস অটোমেশন কাকে বলে?
A. অফিসের যাবতীয় কর্মকান্ড, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য দক্ষতার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিচালনা করার প্রক্রিয়াকে অফিস অটোমেশন বলে।
Q. স্মার্টহোম কি?
A. স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রমিং ডিভাইসের সাহায্যে যেকোনো স্থান থেকে কোনো বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, বিনোদন সিস্টেমসহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রন করা যায়।
Q. বারকোড কি?
A. বারকোড হলো মেশিন তৈরি এক প্রকারের সাংকেতিক কোড।
Q. QR Code কি?
A. QR Code বা কুইক রেসপন্স কোড এক ধরনের মেট্রিক্স বা ২উ বারকোড।
Q. ই-কমার্স কাকে বলে?
A. ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পন্য বা সেবা ক্রয়-বিক্রয়ের কাজকে ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বলে।
Q. মোবাইল কমার্স কাকে বলে?
A. ওয়ারলেস ডিজিটাল ডিভাইস ও ওয়ারলেস অ্যাপ্লিকেশন প্রটোকলের সাহায্যে সরাসরি ইন্টারনেটে প্রবেশ করে ই-বিজনেস করাকে মোবাইল কমার্স বা এম-কমার্স বলে।
Q. গণমাধ্যম কি?
A. গণমাধ্যম হচ্ছে সংগৃহীত সকল ধরনের মাধ্যম, যা প্রযুক্তিগতভাবে গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। এটি সম্প্রচার মাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়া নামে পরিচিত, যা বৈদ্যুতিক যন্ত্রপাতির সাহায্যে তাদের তথ্যাবলি প্রেরণ করে।
Q. ব্লগ কাকে বলে?
A. এক ধরনের অনলাইনভিত্তিক ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ব্লগ মূলত বিশেষ ধরনের ওয়েবসাইট, যাতে কোনো বিষয়কে পাঠকের মতামত প্রদানের জন্য তুলে ধরা হয়।
Q. ব্লগার কাকে বলে?
A. যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়।
Q. ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে?
A. বাস্তব নয়, তবে বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম এমন কল্পনা নির্ভর বিষয় অনুভব করার ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপনকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা বা কল্প-বাস্তবতা বলে।
Q. কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে?
A. মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
Q. রোবটবিজ্ঞান বা রোবটিক্স কাকে বলে?
A. রোবটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবটসমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে।
Q. রোবট কি?
A. কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত এক ধরনের ইলেক্ট্রোমেকানিক্যাল যন্ত্র বা মেশিন যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারে তাকে রোবট বলে। অথবা, যে যন্ত্র বা কাঠামো কোনো নির্দিষ্ট কাজ করতে সক্ষম তাকে রোবট বলে।
Q. ক্রয়োসার্জারি কাকে বলে?
A. খুব শীতলীকরণ তরল পদার্থ প্রয়োগের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে ক্রায়োসার্জারি বলে।‘Cryosurgery’ শব্দটি গ্রিক শব্দ ‘Cryo’ (খুবই ঠান্ডা) এবং ‘Surgery’ (হাতের কাজ) থেকে এসেছে ।
Q. ক্রায়োপ্রোব কাকে বলে?
A. ক্রায়োসাজারি চিকিৎসা পদ্ধতিতে যে নল ব্যবহার করে তরল নাইট্রোজেন, কার্বন-ড্রাই অক্সাইড, আর্গন ও ডাই মিথাইল ইথার ব্যবহার করা হয় তাকে ক্রয়োপ্রোব বলে।
Q. মহাকাশ অভিযান কাকে বলে?
A. জ্যোর্তিবিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি সংক্রান্ত গবেষণা এবং মহাকাশে অভিযান পরিচালনা করার পদ্ধতিকে মহাকাশ অভিযান বলে।
Q. প্রতিরক্ষা কাকে বলে?
A. কোনো রাষ্টের নিরাপত্তার জন্য যে গুরুত্বপূর্ণ ইউনিটটি সংশ্লিষ্ট থাকে তাকে প্রতিরক্ষা বলে। আইসিটির মতো প্রতিরক্ষা শিল্পের আউটপুটকে দুই ভাগে ভাগ করা হয়েছে :-
হার্ডওয়্যার
সফটওয়্যার
Q. ড্রোন কি?
A. ড্রোন হচ্ছে এমন এক ধরনের বিমান যা পাইলটবিহীন চলাচল করে।
Q. বায়োমেট্রিক্স কাকে বলে?
A. সাধারণত জীববিদ্যার তথ্য নিয়ে যে বিজ্ঞান কাজ করে তাকে বায়োমেট্রিক্স বলে।
Q. বায়োইনফরমেটিক্স কাকে বলে?
A. বায়োইনফরমেটিক্স বা জৈব তথ্যবিজ্ঞান হলো এমন এক প্রযুক্তি যা ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করে। অন্যভাষায়- জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়োইনফরমেটিক্স।
Q. ড্রাই ল্যাব কাকে বলে?
A. যখন জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মাধ্যমে গবেষণা করা হয় তখন তাকে ড্রাই ল্যাব বলে।
Q. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে?
A. বায়োটেকনোলজি ব্যবহার করে এক কোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কর্মক্ষম করার ক্ষমতাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।বিজ্ঞানী পল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়।
Q. ন্যানোটেকনোলজি কাকে বলে?
A. এক মিটার এর ১০০ কোটি ভাগের এক ভাগ বা ১০-৯ মিটারকে এক ন্যানোমিটার বলা হয়।ন্যানোমিটার স্কেলে পরিবর্তন, পরিবর্ধন, ধ্বংস বা সৃষ্টি সম্পর্কিত টেকনোলজিকেই ন্যানোপ্রযুক্তি বা ন্যানোটেকনোলজি বলে।
Q. ই-গভর্নেন্স কাকে বলে?
A. ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কাজের সমন্বয় ঘটানোর ব্যবস্তাকে ই-গভর্নেন্স বলে।
Q. স্প্যাম কি?
A. ই-মেইল একাউন্টে অজানা, অপ্রয়োজনীয়, বিরক্তিকর কিছু ই-মেইল পাওয়া যায়, যাকে স্প্যাম বলে। অবাঞ্চিত ই-মেইল প্রেরণ করাকে স্প্যামিং বলা হয়। আর এর সাথে সংশ্লিষ্টকে স্প্যামার বলে।
Q. ওয়ার্ম কি?
A. কম্পিউটারকে কাজ করার অনুপোযোগী করে ফেলতে পারে এমন ধরনের একটি স্বতন্ত্র প্রোগ্রামকে ওর্য়াম বলে।
Q. ফিশিং কাকে বলে?
A. প্রতারণা করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করাকে ফিশিং বলে।
Q. ভিশিং বা ভয়েজ ফিশিং কাকে বলে?
A. টেলিফোন বা অডিও ব্যবহারের মাধ্যমে ফিশিং করাকে ভিশিং বা ভয়েজ ফিশিং বলে।
Q. স্পুফিং কাকে বলে?
A. কোনো কম্পিউটার ব্যবহারকারী বা সিস্টেমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে কৌশল অবলম্বন করে প্রতারণা করার কৌশলকে স্পুফিং বলে।
Q. ফার্মিং কি?
A. ব্যবহারকারী যে ওয়েবসাইট ভিজিট করতে চায় তার বদলে অন্য ওয়েবসাইটে নিয়ে যাওয়াকে ফার্মিং বলে।
Q. ড্রপার কি?
A. এক ধরনের ট্রজানকে ড্রপার বলে। এটি এন্টি ভাইরাস দ্বারা শনাক্তকরণ করা যায় না।
Q. সাইবার ক্রাইমকাকে বলে?
A. ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংঘতিট হয় তাকে সাইবার ক্রাইম বলে।
Q. হ্যাকিং কি?
A. সাধারনত অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোনো কম্পিউটারকে তার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে হ্যাকিং বলে। যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে।
সাধারনভাবে হ্যাকাররা বিভিন্ন ধরনের হয়ে থাকে :-
সাদা টুপি হ্যাকার : সাধারণত এরা ডেটা বা সিস্টেমের ক্ষতি করে না তবে কাজের ক্ষেত্রে ভীষণ দক্ষ হয়।
কালো টুপি হ্যাকার : বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্যদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।
ধূসর টুপি হ্যাকার : এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোকে ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।
Q. সাইবার চুরি কি?
A. অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য কিংবা অন্যান্য অবৈধ্য ব্যবহারের জন্য কম্পিউটার ব্যবহার করে ব্যবসায়িক অথবা ব্যক্তিগত তথ্যাদি চুরি করাই হলো সাইবার চুরি। সাইবার চুরি দুই ধরনের :-
ডেটা চুরি
আইডেন্টিটি চুরি।
Q. প্লেজিয়ারিজম কাকে বলে?
A. অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে। অন্যকথায়- ইন্টারনেট থেকে প্রাপ্ত কোন তথ্য বা গবেষণার অংশ বা অনুলিপি ডাউনলোড করে সূত্র/উৎস উল্লেখ না করে ব্যবহার করা হলো প্লেজিয়ারিজম।

0 Comments